বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ স্বাস্থ্য উপদেষ্টার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:১০ অপরাহ্ন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং হবিরবাড়ী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন। 

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবা বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। সেবার মান, ওষুধ প্রাপ্তি, চিকিৎসা কার্যক্রমসহ নানা বিষয় সম্পর্কে তিনি খোঁজখবর নেন।

পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে যান এবং কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। স্বাস্থ্য উপদেষ্টা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে তিনি চিকিৎসা শিক্ষার গুণগতমান বজায় রাখা, মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান ও ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমসহ স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর