শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গণহত্যা দিবস পালিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১:৪২ পূর্বাহ্ন

ইসলামাবাদে বাংলাদেশ মিশন আজ যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস-২০২৫ পালন করেছে।

এ সময় মিশনের সকল কর্মকর্তা ও কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনের শুরুতে তারা কালো ব্যাজ ধারন করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিবসটি উপলক্ষে মিশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মো. ইকবাল হোসেন খান অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টার দেয়া বাণী পাঠ করা হয়।

ইকবাল হোসেন তার বক্তব্যে ২৫ শে মার্চ রাতে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে জনগণের অধিকার সমুন্নত রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভা শেষে, ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে অন্যায়ের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর