শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এনসিপির নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেনঃ জাতীয় যুবশক্তি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন

জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম অভিযোগ করে বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। গণমাধ্যমকে ব্যবহার করে দেশে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করতে অনেক অপশক্তি কাজ করছে।

আজ রোববার (১০ আগস্ট)  রাজধানীর বাংলামোটরে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে, এনসিপি সম্পর্কিত যখনই কিছু একটা আসছে, সেটা খবরের পাতায় সাতদিন ধরে থাকে। কিন্তু এমনটা অন্যদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো মিডিয়ায় আসছে না।’

তারিকুল ইসলাম বলেন, কক্সবাজারের একটা ইস্যু সামনে এনে সেখানে মিথ্যাচার করা হলো। বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যম প্রচার করা হলো যে, সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির নেতারা আছেন। তাদের বৈঠক হয়েছে বলেও প্রচার করা হলো। অনেকে এটা বিশ্বাসও করেছে। এটা একটি ভিন্ন বার্তা দেয়, অবিশ্বাসের জন্ম দেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আগামী ১২ আগস্ট রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতীয় যুব সম্মেলন’ করবে যুবশক্তি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর