বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:১১ অপরাহ্ন

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার ( ২৮ অক্টোবর)  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ৯ আগস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে হারুন আল রশীদ সভাপতি এবং জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন।

৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদে (২০২৫) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ডা. মোহাম্মদ আব্দুস সেলিম, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকি, অধ্যাপক ডা. শাহ মোহাম্মদ শাজাহান আলী, ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, অধ্যাপক ডা. নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. ময়নুল ইসলাম সাদিক, অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকারসহ অনেকে।

২৭৬ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান।

সহ-সভাপতি পদে রয়েছেন ৪৭ জন বিশিষ্ট চিকিৎসক।

কোষাধ্যক্ষ পদে- ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব-অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু।

যুগ্ম-মহাসচিব পদে রয়েছেন ৪০ জন চিকিৎসক, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছেন সারা দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের প্রতিনিধিগন। তথ্যপ্রযুক্তি, সমাজকল্যাণ, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, সাহিত্য, গবেষণা, আন্তর্জাতিক ও নারীবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর