শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ডিএসসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

আজ সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক (৩) অনুযায়ী, মাহমুদুল হাসান ডিএসসিসির মেয়রের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন। তিনি তার বর্তমান দায়িত্বের পাশাপাশি এই পদে কাজ করবেন এবং নিয়ম অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।

উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর