শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়ার দাবি বিএনপির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। 

আজ বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবনে দলগুলোর সঙ্গে ইসির সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এ দাবি জানান।

তিনি বলেন, দেশ একটি ক্রান্তিকাল পার করছে। এ সময় ইসির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কমিশনকে শক্ত অবস্থানে থাকতে হবে। যতটুক লোকবল আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হলে রাজনীতিতে গুনগত পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, নিয়মনীতি মেনে নির্বাচন করা রাজনৈতিক দলের প্রার্থীদের করণীয়। আচরণবিধির প্রতিপালন করতেই হবে। এ নিয়ে দ্বিমত নেই। তফসিলের বাইরে যাওয়ার সুযোগ দেখছি না। তবে অঙ্গীকারনামা যতই নেয়া হোক, নিজেদের সংশোধন না করলে তা কোনো কাজে আসবে না। অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয়। এ সময় বিএনপির দেয়া সবগুলো পরামর্শের প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর