শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেবে বিএনপি ও জামায়াত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকটি পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়। রাত পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, কিন্তু কারণ অনুসন্ধান ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন।’

রিজভী আরও বলেন, ‘একটি আবাসিক এলাকার মধ্যে কীভাবে এমন কারখানা স্থাপন করা হলো, সেটি প্রশ্নের বিষয়। এখানে স্পষ্ট অবহেলা রয়েছে।’

অন্যদিকে, একই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এরা পরিশ্রমী মানুষ, জীবিকার তাগিদে কাজ করতে এসে প্রাণ হারিয়েছেন। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।’ তিনি স্থানীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন এবং সরকার ও মানবিক সংস্থাগুলোকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে এক শোকবার্তায় তিনি অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর