শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছেই। তারপরও আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হবে। আর নির্বাচনে অতন্দ্র পাহারা দেবে জনগণ।

আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির এই সম্মেলন হচ্ছে। প্রথম অধিবেশনে জেলার ১০ উপজেলার পাঁচ পৌরসভার মোট ১৫ ইউনিটের ১০১ জন করে সর্বমোট ১৫১৫ জন কাউন্সিলর কাঙ্ক্ষিত সভাপতি, সম্পাদক নির্বাচিত করবেন।

দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনে সভাপতি দুই জন প্রার্থী ও সম্পাদক তিন জন প্রার্থীর মধ্যে দুই জন নির্বাচিত হবেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ জাতীয় নেতৃবৃন্দ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর