শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে  অসুস্থতা বোধ করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরেই রুহুল কবির রিজভী জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর