বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার বন্ধ ও আনসার সদস্যদের এলাকা বদলের দাবি বিএনপির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

আসন্ন নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগ এনে নির্বাচন কমিশনের (ইসি) দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে বিএনপি। একইসাথে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যদের নিজ এলাকার বাইরে পদায়ন করার প্রস্তাব দিয়েছে দলটি। 

আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আখেরাত ও ইমানের দোহাই দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, ‘ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ৭৭১(ঘ) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।’

এ বিষয়ে নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ভোটকেন্দ্রে ভলান্টিয়ার হিসেবে নিয়োজিত আনসার সদস্যদের নিরপেক্ষতা নিয়েও শঙ্কা প্রকাশ করে বিএনপি। এ বিষয়ে ড. মাহদী বলেন, ‘আনসারদের একটি বড় অংশই স্থানীয় বাসিন্দা। ফলে তাদের ওপর স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের সুযোগ থাকে, যা নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।’

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের দিন আনসার সদস্যদের নিজ এলাকার পরিবর্তে অন্য এলাকায় বদলি করে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন তিনি।

এছাড়া জাতীয় পরিচয়পত্রের মতো স্পর্শকাতর তথ্যের অপব্যবহার রোধে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। সংবাদ সম্মেলনে নারী ভোটারদের আধিক্য সত্ত্বেও প্রতিপক্ষ একটি দলের কোনো নারী প্রার্থী মনোনয়ন না দেওয়ায় হতাশা প্রকাশ করেন বিএনপির এই মুখপাত্র।

অন্যদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে কথা বলেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে যেসব সহিংসতার ঘটনা ঘটছে, তা বিএনপি সমর্থন করে না। বিএনপি চায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি চেয়ারম্যানের দ্বিতীয় নির্বাচনী প্রচারণা সফর সফল হয়েছে এবং ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর