বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মালদ্বীপকে ১৪–২ গোলে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

থাইল্যান্ডের ব্যাংককে উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই বিশাল জয়ের মধ্য দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করল বাংলাদেশের নারী দল। 

এই জয়ে ছয় ম্যাচে পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে মোট ১৬ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। অন্যদিকে টানা পাঁচ ম্যাচ হেরে মালদ্বীপ পয়েন্টের খাতা খুলতেই পারেনি।

ম্যাচের শুরুতে অবশ্য চমক দেয় মালদ্বীপ। ম্যাচের চতুর্থ মিনিটে সানিয়া ইব্রাহিমের গোলে তারা ১–০ ব্যবধানে এগিয়ে যায়। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুর্দান্ত এক ফ্রি কিক থেকে সাবিনা খাতুন সমতা ফেরান। এরপর আরেকটি ফ্রি কিক থেকেই তিনি ব্যবধান বাড়ান।

প্রথমার্ধের শেষভাগে পুরোপুরি আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, নিলুফা আক্তার নীলা ও রওশন জাহানের গোলে বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৬–১।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের গোলবন্যা আরও তীব্র হয়। সাবিনা খাতুন পূরণ করেন নিজের হ্যাটট্রিক। এরপর মাতসুশিমা সুমাইয়া, নিলুফা আক্তার, লিপি আক্তার (হ্যাটট্রিক), কৃষ্ণা রানী সরকার, মেহেরুন ও মাসুরা পারভীনের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৪–১। ম্যাচের শেষ দিকে মালদ্বীপের মারিয়া একটি গোল শোধ দিলেও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি।

সাবিনা ও লিপির হ্যাটট্রিকের পাশাপাশি কৃষ্ণা, নীলা, মাসুরাসহ একাধিক খেলোয়াড়ের গোলের নৈপুণ্যে স্মরণীয় এই জয় পায় বাংলাদেশ। এর মাধ্যমে ফুটসালে নতুন ইতিহাস রচনা করে প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তোলে বাংলাদেশের মেয়েরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর