শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করলো এনবিআর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন

আগামীকাল সোমবার (৪ আগস্ট) থেকে সকল শ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ করদাতা, শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ থাকলে), প্রবাসী বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা এ নিয়মের বাইরে থাকবেন। এই শ্রেণির করদাতারা চাইলে আগের মতো কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

আগামী ৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন (www.etaxnbr.gov.bd) ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দাখিল করা যাবে। করদাতাগণ ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ এবং অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন।

এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে তিনি ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপ-কর কমিশনার বরাবর আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনে তিনি পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, গত বছর নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার ফলে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন, যা ছিল একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

করদাতারা যাতে অনলাইনে রিটার্ন দাখিলে কোনো জটিলতায় না পড়েন, সেজন্য এনবিআর এর পক্ষ থেকে ২৪ ঘণ্টার কল সেন্টার ও অনলাইন সহায়তা সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর