বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে তদন্ত কর্মকর্তা।

এ কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের অপরাধের তদন্তের প্রক্রিয়া চলমান ছিল। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দলের অপরাধ প্রমাণ হলে কি ধরনের সাজা হতে পারে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, দলকে কি ধরনের সাজা দেয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে। দলকে নিষিদ্ধ করা বা কোন অন্য কোন প্রক্রিয়ায় সাজা দেয়া, প্র্রপার্টি সিজ করা, তাদের নেতাকর্মীর ব্যাপারে একটা সার্টেন কোন ডাইরেক্টিভ ইস্যু করা, এগুলো আইনে আছে। তদন্ত রিপোর্ট আসুক, বিচারের সেই পর্যায়ে প্রবেশ করুক, তখন বিষয়গুলো দেখা যাবে।

শুধু আওয়ামী লীগ? নাকি ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর বিষয়ে তদন্ত হবে? এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে। যদি প্রয়োজন মনে হয় যে আরো কোন দলও অপরাধের সাথে যুক্ত সেক্ষেত্রে তাদের ব্যাপারেও আমাদের তদন্ত সংস্থা ব্যবস্থা গ্রহণ করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর