রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরকে দলীয় পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দলের যুগ্ম সদস্য সচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।একইসঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এনসিপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তা জানানো হয়।

সাত দিনের মধ্যে তাকে লিখিতভাবে অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যা জানাতে বলেছে এনসিপি।

গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির পাঠানো চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো জাচ্ছে যে, গত ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্ৰদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেন নির্দেশ প্রদান করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর