শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা ইরানে ৬৬৬৮ বেসামরিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান দলের একাংশ ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী ৮০ হাজার নারীসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল সংসদের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি বরকতউল্লা বুলু

মার্কিন দূতাবাসের কঠোর সতর্কবার্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে দেশটির করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহারের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অনিয়ম বা সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা কর্মসংস্থানের সুযোগ চিরতরে হারানোর ঝুঁকি রয়েছে।

আজ শনিবার (৭ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

বার্তায় পর্যটকদের উদ্দেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় পর্যটকদের নিজস্ব আর্থিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ভ্রমণে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটলে কিংবা জরুরি চিকিৎসাজনিত পরিস্থিতি তৈরি হলে, সেই খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির কাছে থাকতে হবে।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশটির করদাতাদের অর্থে পরিচালিত কোনো সরকারি সুযোগ-সুবিধার নিয়মবহির্ভূত ব্যবহার করলে তা স্থায়ী আইনি পরিণতির কারণ হতে পারে। এর ফলে ওই ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর