বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ফ্লাইট বাতিলের ফলে যেসব প্রবাসীর ভিসার শেষ হয়েছে, তাদের সাহায্য করতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় হটলাইন চালু করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।  

আজ শনিবার (৭ মার্চ) সকালে সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস এর উদ্যোগে হোলি উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘ভিসার মেয়াদ যাদের শেষ হয়েছে তারা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের স্বাধ্য অনুযায়ী সাহায্য করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।’

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যারা মারা গেছে, সেই খবর পাওয়া মাত্রই আমরা সে দেশের সরকারকে অবগত করেছি। প্রবাসীকল্যাণ মন্ত্রনালয় প্রতিনিয়ত এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও প্রতিনিয়ত খবর নিচ্ছেন।

মন্ত্রী আরিফুল হক আরও বলেন, হলি উৎসব মনিপুরী উৎসব। মনিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা রয়েছে। সরকার সেগুলো নিরসনের কার্যকর পদক্ষেপ নিবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর