রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ তনু হত্যা মামলার সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে চায় সরকার : তথ্যমন্ত্রী দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর দুবাই কারাগার থেকে বেনজীরের মুক্তি, যা বলছে ঢাকার পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের অধিক সময় পেরিয়ে গেছে। আমাদের পরে স্বাধীন হয়েও অনেক দেশ তাদের জনগণের জীবনমান উন্নত করতে পেরেছে, অর্থনীতি স্বাবলম্বী করতে পেরেছে। এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার। আপনাদের ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে।’

আজ রবিবার(০৯ আগস্ট) প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী বাহারছড়া সমুদ্রসৈকতে এক সমাবেশে এসব কথা বলেন।

এর আগে তিনি কক্সবাজার মাতারবাড়ী থেকে এসে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকার প্রদত্ত ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। সমাবেশস্থলে এসে পৌঁছান দুপুর ২টায়। প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের নারীদের স্বাবলম্বী করতে আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি, কৃষকদের জন্য করেছি কৃষক কার্ড। বাঁশখালী লবণ চাষিরা শিগগিরই এই প্রক্রিয়ার আওতায় আসবেন।’

চীন সরকার এখানে বিনিয়োগ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মাতারবাড়ী যাওয়ার সময় মিরসরাই থেকে পুরো সমুদ্র উপকূল হেলিকপ্টার থেকে পরিদর্শন করেছি। এই সমুদ্র আমাদের সম্পদ। এখানে শত শত শিল্প-কারখানা স্থাপন করা হবে, এসব কারখানায় চট্টগ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে।’ সমাবেশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পু বক্তব্য দেন।

বিকাল ৩টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বাঁশখালী শেয়ার করে ফটিকছড়ির উদ্দেশে। ফটিকছড়িতে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুলাহ বাবুনগরীর সঙ্গে মতবিনিময় করবেন। এরপর হাটহাজারী ও নগরের রেডিসন ব্লু হোটেলে দলের কর্মসূচিতে অংশ নেবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর