মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দুই মামলায় মির্জা আব্বাস, এ্যানিসহ ৪৯ জনকে অব্যাহতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

রাজধানীর শাজাহানপুর ও পল্টন থানার সহিংসতার দুই মামলা থেকে মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৪৯ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতির এ আদেশ দেন। এর মধ্যে, পল্টন থানার মামলা থেকে ২৬ জন ও শাজাহানপুরে থানার মামলা থেকে ২৩ জন রয়েছেন।

অব্যাহতি পাওয়ার পরে মির্জা আব্বাস বলেন, ভুয়া মামলা দিয়ে সবাইকে হয়রানি করা হয়েছে। কোর্টে আসতে যেতে অর্থ ও সময়ের অপচয় হয়েছে।

এসময় আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, আদালত মামলার সবকিছু দেখে-শুনে ন্যায় বিচারেরর স্বার্থে সবাইকে খালাস দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর