শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

গাজায় গণহত্যার প্রতিবাদে সারাদিন উত্তাল ছিল পল্টন

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) আজ সকাল থেকেই মিছিলে উত্তাল ছিল বায়তুল মোকাররমসহ পল্টন এলাকা।

গাজা ইস্যুতে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে সংহতি জানিয়ে দুপুর ১২টায় থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমবেত হন সাধারণ মুসল্লি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সবার হাতে হাতে ছিল ইসরায়েলবিরোধী বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড। অনেকে বাংলাদেশ ও ফিলিস্তিনির পতাকা প্রদর্শন করেন। ছিল প্রতীকী লাশ।

মিছিলের আগে সমাবেশে প্রতিবাদী কবিতা ও গান পরিবেশন করা হয়। এ সময় স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। সন্ধ্যা নাগাদ জনস্রোত পল্টন মোড় পর্যন্ত বিস্তৃত হয়। মিছিলে নিজস্ব ব্যানারে অংশগ্রহণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, খেলাফত যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিস ও বাংলাদেশ কওমি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে আসেন বিপুল সংখ্যক  বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

প্রায় প্রতিটি মিছিল-সমাবেশ থেকেই ইসরায়েলের বর্বরতার ধিক্কার জানানো হয়। এ বিষয়ে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি কামনা করা হয়। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল শব্দটি আবারও সংযোজন করার দাবি জানান তারা। পাশাপাশি ইসরায়েলের পণ্য বয়কটেরও আহ্বান জানানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর