শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:২৮ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা-২০২৪ সামনে রেখে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এতে বহিষ্কৃত পরীক্ষার্থীর হাজিরাপত্রে লাল কালিতে ‘বহিষ্কৃত’ শব্দ লিখতে বলা হয়েছে। নকল করলে আলামত এবং উত্তরপত্রে লিখলে নকল এবং আলামতে লাল কালি দিয়ে আন্ডার লাইন করে উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুরূপভাবে অনুপস্থিত পরীক্ষার্থী যে বিষয় ও পত্রে অনুপস্থিত থাকবে সে বিষয় ও পত্রে লাল কালিতে ‘অনুপস্থিত’ লিখে কক্ষ পরিদর্শক স্বাক্ষর করবেন।

আজ রবিবার (২৪ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এই নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার সময় কক্ষ পরিদর্শক নিশ্চিত করবেন যে, পরীক্ষার্থী ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয়কোড সঠিকভাবে পূরণ করেছে কি না। ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট স্থানে লাল কালিতে ‘অনুপস্থিত’ লিখতে হবে।

উত্তরপত্রের ওএমআর ফরম এবং বান্ডেল সাবধানতার সঙ্গে ক্রমানুসারে সাজিয়ে করোগেটেড বক্সে প্যাকেট করতে হবে। বান্ডলের লেবেল অনুযায়ী প্যাকেটের ভেতরে অন্য কোনো বিষয় থাকা যাবে না।

বান্ডল পলিথিন ও বেগুনি কাপড়ে মুড়িয়ে পরীক্ষা কোড ২২০১ উল্লেখ করে পাঠাতে হবে। বহিষ্কৃত উত্তরপত্র আলাদাভাবে প্যাকেট করে লাল কালিতে ‘বহিষ্কৃত’ লেখা আবশ্যক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর