বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাসিনা পরিকল্পিতভাবে গণমাধ্যমের জায়গাটা ধ্বংস করেছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

বিগত আওয়ামী লীগের ১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা পরিকল্পিতভাবে গণমাধ্যমের জায়গাটা ধ্বংস করে দিয়েছে।  

আজ শুক্রবার ( ২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গোটা জাতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এখন মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রে বহু মত থাকবে, ভিন্নতা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে ভিন্নমত পোষণ করলে তা মেনে নেওয়া হয় না।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন। তার রোগমুক্তির জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো যথার্থ সাংবাদিকতা করা, কর্মীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়া। কোনো দলের লেজুরবৃত্তি করলে সমস্যার সমাধান হয় না।

বিএনপি মহাসচিব বলেন, সারাবিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম এখন এক ধরনের সংকট তৈরি করেছে। এসব প্ল্যাটফর্মে কোনো দায়বদ্ধতা না থাকায় ব্যক্তিগত মতপ্রকাশের নামে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং মহাসচিব কাদের গনি চৌধুরী ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর