বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আগে একদল মুক্তিযুদ্ধ, এখন আরেক দল চব্বিশ বিক্রি করছে: আমীর খসরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ন

দেশে আগে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেক দল চব্বিশের গণঅভুত্থান বিক্রি করছে। জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটা বাংলাদেশের মানুষের অবদান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী 

আজ  বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে জুলাই গণ-অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

তিনি  বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই।

আমীর খসরু বলেন, বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায় পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে, সেসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে বর্তমান কনসেপ্ট বা ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত ছিল। বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, দাবি পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে; তারা কিন্তু শেষ হয়ে গেছে, ওইসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না, তবে নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। এ ছাড়া ভবিষ্যতে দেশ পরিচালনা নিয়ে পরিকল্পনামাফিক কাজ করছে বিএনপি। উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করে কোনো রাজনীতি করার ইচ্ছে নেই ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর