বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জনগণের সমর্থন, প্রতিনিধিত্ব, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে না: আমীর খসরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। ভিন্নমত হলেও পরস্পর সহনশীলতা, শ্রদ্ধাবোধ থাকতে হবে।’

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে ইন্সটিটিউটের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা, ইফতার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশে সবার জন্য সব ক্ষেত্রে লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরির ওপর গুরুত্বারোপ করে এই বিএনপি নেতা বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।’

‘এখন একেকটি দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসেবে। একেকটি দিন যাচ্ছে যেখানে জনগণের প্রতিনিধিত্ব নেই, জনগণের ফিডব্যাক নেই। জনগণের সমর্থন, প্রতিনিধিত্ব, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক অর্ডার (শৃঙ্খলা) ফিরিয়ে আনা যাবে না।’

ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর