শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

কুয়ালালামপুরে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংগঠনিক সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন।

শুক্রবার (২২ আগস্ট) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীরা।

মালয়েশিয়ায় পৌঁছেই পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে কার্যক্রম শুরু করেন নাহিদ। তার সফর সঙ্গী হিসেবে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

নাহিদ ইসলাম এই সফরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায়ের সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে এনসিপি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর