শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহাল চায় বিএনপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭:৩০ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছে।

আজ বৃহস্পতিবার  বিএনপি’র  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলেন, ‘৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করার পাশপাশি ওইদিনের সরকারি ছুটি পুনর্বহাল করতে হবে।’

তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা এবং জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, মুক্ত অর্থনীতি ও  মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই দিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এ দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে।

তিনি সংবাদ সম্মেলন থেকে দ্রুততম সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্দিষ্ট সময় ঘোষণা করার ব্যাপারেও  অন্তর্বর্তী সরকারের কাছে  দাবি জানান।

এর আগে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

দলের পক্ষে থেকে জানানো হয়, যৌথ সভায় সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নেতা, ঢাকা বিভাগের সব মহানগর ও জেলার সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং  ঢাকায় অবস্থানকারী কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর