বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২০১৮ সালে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমানঃবিএনপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বক্তব্য নিয়ে জামায়াতের বিবৃতির জবাব দিয়েছে বিএনপি। দলটি জানায়, ২০১৮ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন।

রোববার (২৯ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটি জানানো হয়।

পোস্টে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে এবং সে নির্বাচনে ডা. শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন।

তাহলে কার সাথে জোট? আর কার সাথে মোনাফেকির কথা বললেন আমির? এমন প্রশ্নও রাখে দলটি।

এর আগে, রিজভীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় জামায়াতে ইসলামী। সেখানে বলা হয়, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে ‘ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’ মর্মে যে বক্তব্য দিয়েছেন, তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

রুহুল কবীর রিজভী তার বক্তব্যে বলেছিলেন, শেখ হাসিনার আমলে হেলমেট লীগ, চাপাতি লীগ, বন্দুক লীগ দেখেছি। আবার জনগণ এটাও জানে খুর লীগ ও পায়ের রগকাটা পার্টি। এরা কারা জনগণ জানে না? কারা পায়ের রগ কাটে জনগণ তাদেরকে চেনে। খুব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আপনাদের ১৯৭১ সালের অর্জন কি? আপনার ৭১ সালে বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। ৯০ সালের গৌরব বিএনপি। সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এরশাদের নির্বাচন গিয়েছিলেন।

রিজভী আরও বলেন, আপনার তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফেকি করা? ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সেই ঐতিহ্য আছে, বিএনপির যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর