শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৮৪৪ কোটি টাকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

নতুন বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৮৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)।
রবিবার (১৯ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
জানুয়ারির ১৮ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ছয় কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৮৮৯ ডলার।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ১৮ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার। দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ২০ হাজার ডলার।
১৮ দিনে কোনো প্রবাসী আয় আসেনি বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কম্যুনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা বাংক,হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক ইন্ডয়া ও উরি ব্যাংকের মাধ্যমে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর