বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এ সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার জন্মভূমি। এই শহর আমার শহর। দীর্ঘ ১১ বছর পর দেশে আসতে পেরে আমি শুকরিয়া আদায় করছি।’

তবে যুদ্ধ আমাদের শেষ হয়ে যায়নি, এখন প্রয়োজন জাতীয় ঐক্য। আগামী দিনে কঠিন কাজ করতে হবে। সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন এই তিনটি বিষয়ে সবাইকে একমত হতে হবে।

রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘আইন অঙ্গনে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহনগর উত্তরের সভাপতি সেলিম উদ্দিন ও আইনজীবী মুহাম্মদ শিশির মনির সেখানে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর