বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হিন্দু-মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ২:০৫ অপরাহ্ন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদা দেয় বাংলাদেশ। ভারত সম্প্রসারণবাদের বিস্তার করে পার্শ্ববর্তী দেশগুলো কবজা করার চিন্তা করলে বোকার স্বর্গে বাস করছে। হিন্দু-মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব।

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ বুধবার (৪ ডিসেম্বর) প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশ করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন রিজভী।

তিনি বলেন, বিজেপি গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। বিজেপি বিদ্বেষের নীতি নিয়ে রাজনীতি করতে চায়।

রিজভী বলেন, মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও ওনার মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ। সাম্প্রদায়িক বিজেপি শাসকগোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ভারতের মিডিয়া খেয়ে না-খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে মোদির মিডিয়া একেক সময় একেক বয়ান তৈরির চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার লুটের ২৮ লাখ কোটি টাকার ভাগ বিজেপির কোন কোন নেতা কত টাকা পেয়েছে তা-ও বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে বলে দেবে।

অভিযোগ করে রিজভী বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের পতাকা নামিয়ে ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী করোনার চেয়ে বড় আঘাত করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর