বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন ড. নাসিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

গত ১০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। এতে গত ৯ দিন সচিবশুন্য থাকার পর  বৃহস্পতিবার এ বিভাগের কার্য সম্পাদন বা নিষ্পত্তি করার জন্য রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব ড. নাসিম আহমেদ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী আদেশ জারি না করা পর্যন্ত জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ড. নাসিম আহমেদকে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে জননিরাপত্তা বিভাগের সচিবের কার্য সম্পাদন বা নিষ্পত্তি করার রুটিন দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর