বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

স্কুল-কলেজে সংঘাত এড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের ৯ নির্দেশনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বড় ধরনের সহিংসতায় জড়িয়েছে। এতে কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে  বৃহস্পতিবার স্কুল-কলেজের এসব সংঘাত এড়াতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভাসমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেছে। ফলে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া এ ধরনের অনাহূত কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মাঝেও নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করছে।
এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের শিক্ষামুখী/শ্রেণিকক্ষমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো-কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত রাখতে হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা কর্তৃক অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণি কার্যক্রম ও কো-কারিকুলার কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে সহশিক্ষা কার্যক্রমের একটি নমুনা তালিকাও সংযুক্ত করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে- শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্নতা অভিযান; ‘বিজয়ের ৩৬ জুলাই’-ভিত্তিক গ্রাফিতি অঙ্কন, নির্বাচিত গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ গ্রাফিতিকে পুরস্কার প্রদান; ‘ক্রান্তিকালে তারুণ্য দুর্জয়’-ভিত্তিক থিম সং তৈরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশন, সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ থিম সংকে পুরস্কার প্রদান; গার্লস স্কুল-কলেজে পার্সোনাল হাইজিনবিষয়ক প্রশিক্ষণ; জাতীয় দিবস ‘আনুষ্ঠানিক তারুণ্য কুচকাওয়াজ’ (বিএনসিসি স্কাউট-রোভার সহযোগিতা)।
এতে আরও রয়েছে- ‘জুলাই বিপ্লব- কী, কেন, কীভাবে’ শীর্ষক ছাত্র, শিক্ষক, অভিভাবকদের আলোচনা সভা; ‘তরুণ চোখে নৈসর্গ দর্শন’ শীর্ষক শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটস্থ নান্দনিক স্থান (নদীরতীর/চর/ উপকূল/ পাহাড়/ টিলা/ ফসলি মাঠ) দলবদ্ধ ভ্রমণ; দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তারুণ্য উৎসব ২৫-কে আনন্দময় করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট টুর্নামেন্ট/ভলিবল/ফুটবল খেলার আয়োজন; তরুণদের উদ্যোক্তা কর্মী হিসেবে আগ্রহী করতে Gen-Z Entrepreneur (জেন-জি এন্ট্রারপ্রেনার) শীর্ষক বির্তক প্রতিযোগিতা আয়োজন করা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর