বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান মুসলিম চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ২:০১ অপরাহ্ন

সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক  অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রায়ত্ত খাতের সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত  প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ মুসলিম চৌধুরিকে সোনালী ব্যাংকের পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান পদে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান মোতাবেক তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে মোহাম্মদ মুসলিম চৌধুরির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর