বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সিলেটে সফরে মির্জা ফখরুল, নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২:১৮ অপরাহ্ন

সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন।

এরপর হযরত শাহপরাণ (রঃ) এর মাজার জিয়ারতে যান।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টায় সংক্ষিপ্ত সফরে ঢাকা থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান মির্জা ফখরুল।

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসেন তিনি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, মির্জা ফখরুল প্রথমে হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহপরাণ (রঃ) এর মাজার জিয়ারত করবেন। বিকেল ৩টায় গ্র্যান্ড সিলেট হোটেলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে মির্জা ফখরুলের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর