বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সারাদিন পর মুখ খুললেন মোদি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৯:০৯ অপরাহ্ন

সারাদিন পর নির্বাচনের ফল নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি এক টুইটে জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) টানা তৃতীয়বার বিজয়ী করার জন্য জনগণকে ধন্যবাদ দিয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি ২৩৯টি আসনে জয় পেতে যাচ্ছে। তবে, একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২ আসন পাচ্ছে না বিজেপি। অবশ্য, বিজেপির নেতৃত্বাধীন জোট ২৯২ আসন পেতে যাচ্ছে। সে হিসাবে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে মোদির জোট।

মোদি লিখেছেন, ‘আমি এই ভালোবাসার জন্য জনতাকে প্রণাম করি এবং তাদের আশ্বস্ত করছি, আমরা জনগণের আশা-আকাঙক্ষা পূরণ করতে গত দশকে করা ভাল কাজ চালিয়ে যাব। আমি আমাদের সব কর্মীকে তাদের কঠোর পরিশ্রমের জন্যও স্যালুট জানাই।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর