বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান কারাগারে অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ন

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এমএ মান্নান কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সুনামগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, বুকে ও পেটে ব্যথার কারণে এমএ মান্নানকে শনিবার সকালে হাসপাতালে আনা হয়। তিনি মানসিক অবসাদেও ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবির জানান, এমএ মান্নান আগে থেকেই অসুস্থ ছিলেন। তার চিকিৎসার ব্যবস্থার জন্য কয়েকজন আইনজীবী আদালতে আবেদন করেন। এরপর আদালত মান্নানের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এই নির্দেশনার প্রেক্ষিতেই তাকে হাসপাতালে পাঠানো হয়।

সিলেট ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী যুগান্তরকে জানান, এমএ মান্নানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন মান্নান। পরদিন তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়। এরপর থেকে সাবেক এই মন্ত্রী ওই কারাগারেই ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর