বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের জামিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ ও বয়স্ক বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু যুগান্তরকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ দ্রুতবিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে তার জামিন মঞ্জুর করা হয়।

সুনামগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পিপি খায়রুল কবির রুমেন জানান, তারা আদালতকে জানিয়েছেন- জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচবারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্যান্য রোগে ভুগছেন। তিনি জামিন পাওয়ার যোগ্য। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত ৭ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাবের একটি দল সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গ্রেফতার করে। পরদিন ঢাকা থেকে তাকে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।

তিনি গত ৪ আগস্টে সুনামগঞ্জ শহরের বাসস্টেশনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগে দায়ের করা মামলার তিন নম্বর আসামি। গত ৯ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুতবিচার আদালতের বিচারক না থাকায় তাকে কারাগারে প্রেরণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর