বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক এমপি নাজমীন সুলতানা আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ জানুয়ারি) রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ।
তথ্যসূত্র বলছে, নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। একইসঙ্গে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
জানা যায়, এমপি থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। তবে তাকে ঠিক কী অভিযোগে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ওসি হাবিবুল্লাহ বলেন, তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার দেখানো হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর