শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে: ড. আহসান এইচ মনসুর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ২:৪৬ অপরাহ্ন

নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ৬ টি ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। নতুন করে ছাপানো টাকার পরিমান ২২ হাজার ৫০০ কোটি টাকা।

গভর্নর বলেন, আমি আগে বলেছিলাম, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেয়া হবে না। আগের সে অবস্থান থেকে সাময়িক পিছিয়ে এসেছি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘সংকটে থাকা ব্যাংকগুলোকে ২২ হাজার কোটি টাকার বেশি ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের বলব, আপনাদের টাকা নিরাপদ। টাকা ফেরত পাওয়া নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এ চিন্তা আমাদের।’

তিনি বলেন, ‘আমি আগে বলেছিলাম, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেয়া হবে না। আগের সে অবস্থান থেকে সাময়িক পিছিয়ে এসেছি। ৬টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। তবে এ টাকা বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে তুলে নেয়া হবে, যাতে মূল্যস্ফীতি না বাড়ে। সংকুলানমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর