রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নতুন হেড ও গোলরক্ষক কোচ আসবেন ২ বছরের চুক্তিতে : বাফুফে কাবরেরা অধ্যায় শেষ, নতুন কোচের সন্ধানে বাফুফে ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি ক্ষমতায় গ্রহনের পর বিএনপির মুখোশ উন্মোচিত হচ্ছে: নাহিদ শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী মিলন কালোবাজারি ও তেল মজুতদারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী আসাদুজ্জামান রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির বিশেষ অভিযান বিএনপি সরকার সংস্কার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যহ্রাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

শ্রীলঙ্কায় জানুয়ারি মাসে ভোক্তা মূল্যসূচক ৪.০ শতাংশ হ্রাস পেয়েছে, যা জুলাই ১৯৬০ সালের পর দেশটির সর্বোচ্চ মূল্যহ্রাস বলে শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যে জানানো হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশটি তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে।

কলম্বো থেকে এএফপি জানায়, কলম্বো কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী পরপর পাঁচ মাসের মূল্যহ্রাসের ধারাবাহিকতায় জানুয়ারিতেও মূল্যহ্রাস অব্যাহত থাকে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে শ্রীলংকা তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। তখন শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি রেকর্ড ৬৯.৮ শতাংশে পৌঁছে এবং কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খরচের উল্লেখযোগ্য হ্রাস জানুয়ারিতে মূল্যহ্রাসের অন্যতম প্রধান কারণ। তবে কেন্দ্রীয় ব্যাংক পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ৫.০ শতাংশ হতে পারে।

২০২২ সালের অর্থনৈতিক ধসের পর শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২.৯ বিলিয়ন ডলারের পুনরুদ্ধার ঋণ নিশ্চিত করে।

গত বছর নির্বাচিত প্রেসিডেন্ট অনুঢ়া কুমার দিশানায়েকে তার পূর্বসূরির আলোচনায় চূড়ান্ত করা আইএমএফ পুনরুদ্ধার কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা উচ্চ করহার ও রাষ্ট্রীয় ব্যয়ের কাটছাঁটের মতো সংস্কারমূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর