বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুর কোন বয়সে কতটুকু বাদাম খাওয়ানো উচিত?

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন

শিশুর ব্রেন ভালো করার জন্য বাদাম খাওয়ানোর পরামর্শ দেন পুষ্টিবিদরা। বাদামে আছে ওমেগা থ্রি, ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম। সুতরাং একটি খাবার থেকেই একটি শিশু অনেক খাদ্য উপাদান পেতে পারে। তবে অনেক সময় বাদাম অ্যালার্জিটিক হতে পারে। আবার অনেক শিশুর বাদাম খেলে হজমে সমস্যা দেখা দেয়।

শিশুদেরকে কখন, কতটুকু বাদাম খাওয়ানো উচিত এ বিষয়ে পুষ্টিবিদ আয়শা সিদ্দিকার পরামর্শ—

৬ মাস থেকে এক বছর পর্যন্ত শিশুর খাবারে এক থেকে দেড় গ্রাম বাদামের গুঁড়া মিশিয়ে দেওয়া যেতে পারে। এভাবে খাওয়ানোর পরে যদি শিশুর শরীরে কোনো সমস্যা না হয়, তাহলে নিয়মিত খাবারের সঙ্গে বাদাম গুঁড়া মিশিয়ে খাওয়ানো যেতে পারে। প্রতি সপ্তাহে তিন থেকে চারদিন একবেলার খাবারের সঙ্গে শিশুকে বাদামের গুঁড়া দেওয়া যেতে পারে।

এক বছর পর থেকে শিশু যখন চিবিয়ে খেতে পারবে তখন বাদামের খোসা ছাড়িয়ে শিশুর সামনে দিলে সে একটি দুইটি করে খেতে পারবে। এভাবে এক গ্রাম, দুই গ্রাম করে দিতে দিতে দিনে পাঁচ থেকে সাত গ্রাম পর্যন্ত দেওয়া যায়।

বাজারে বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায়। যেকোন বাদাম খাওয়াতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে অ্যালার্জি দেখা দিচ্ছে কিনা, অ্যালার্জি দেখা দিলে কোন ধরনের বাদাম খেলে দেখা দিচ্ছে, সেটা বুঝুন।

শিশুদের আবহাওয়া এবং খাদ্যের সঙ্গে সামঞ্জস্য করতে একটু সময় লেগে যায়। বাদাম খেলে যদি অ্যালার্জি বাড়ে তাহলে বাদাম খাওয়ানো পুরোপুরি বন্ধ না করে অন্তত পনেরো দিন পর পর খাওয়াতে পারেন। এতে আস্তে আস্তে সহনীয় হয়ে যেতে পারে। দুই বছর বয়সের পরেও যদি বাদাম খাওয়ার পরপরই অ্যালার্জি দেখা দেয় তাহলে বাদাম খাওয়ানো বাদ দিতে পারেন।

সব ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করে রেখেও শিশুকে খাওয়াতে পারেন। এর ফলে প্রয়োজনীয় ফ্যাট এবং মিনারেলস শিশুর খাদ্য তালিকায় যোগ হয়ে যাবে।

সুতরাং ছয় মাস বয়স থেকেই শিশুকে বাদাম খাওয়ানো শুরু করতে পারেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর