শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৭৭তম সভা অনুষ্ঠিত  

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৩৭৭তম সভা ১৭ এপ্রিল ২০২৪ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ, এমপি সভায় সভাপতিত্ব করেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী অনুমোদন দেয়া হয় এবং এর ভিত্তিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, এমপি; জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, জনাব আব্দুল করিম (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), জনাব মোঃ আব্দুল বারেক, জনাব আব্দুল হালিম, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব মোঃ মশিউর রহমান চমক, মিসেস জেবুন নাহার (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), জনাব ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক জনাব একরামুল হক ও জনাব কে. এ. এম. মাজেদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর