বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শামিম উদ্দিন সোনালী ব্যাংকের নতুন ডিএমডি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন শামিম উদ্দিন আহমেদ। ৯ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি অগ্রণী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার হতে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। ২৮ এপ্রিল অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সোনালী ব্যাংক পিএলসিতে পদায়ন করা হয়।

শামিম উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখা ও কর্পোরেট শাখা প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন সার্কেল প্রধান এবং জেনারেল ম্যানেজার হিসেবে দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশ নিতে নেপাল, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর