বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘শয়তান’ নামের সিনেমাটি কত টাকা আয় করলো ৭ দিনে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ২:৪২ অপরাহ্ন

অজয় দেবগন অভিনীত সিনেমা ‘শয়তান’। বিকাশ বহেল নির্মিত এ সিনেমায় অজয়ের সঙ্গে পর্দা শেয়ার করেছেন আর মাধবন, জ্যোতিকা। গত ৮ মার্চ ২ হাজার ৮০০ প্রেক্ষাগৃহের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি। তবে সময়ের সঙ্গে সিনেমাটির আয় উঠানামা করছে।

‘শয়তান’ মুক্তির প্রথম দিনে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় এটি দ্বিতীয়। প্রথম দিনে সিনেমাটি আয় করে ১৪ কোটি রুপি। এ তালিকার শীর্ষে রয়েছে ‘ফাইটার’। হৃতিকের এ সিনেমা প্রথম দিনে আয় করে ২৪.৬ কোটি রুপি।

‘শয়তান’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ১৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১৮ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ২০.৬ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৭.৪ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ৬.৪ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ৬.২ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ৫.৮ কোটি রুপি। ভারতে মোট আয় করেছে ৭৯.২ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৩৮ কোটি ৪৭ লাখ টাকার বেশি।

১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা দেবগন ফিল্মস, জিও স্টুডিও এবং প্যানোরমা স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর