বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন

লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করলো মিত্র যুক্তরাষ্ট্র। বুধবার (৯ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যাথিউ মিলার বলেন, ‘লেবাননে এমন কোনও সামরিক অভিযান হওয়া উচিত নয় যা গাজার মতো ফলাফল বয়ে আনে।’ সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে। 

এর আগে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি। এমনকি সশস্ত্র গোষ্ঠীটিকে কোনও বিশ্রামের সুযোগ না দিয়ে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোনালাপের পরপরই এমন মন্তব্য করলেন ম্যাথিউ মিলার ও হারজি হালেভি। গত সাত সপ্তাহের মধ্যে প্রথমবার ফোনালাপ করলেন তারা।

এর আগে গত মঙ্গলবার লেবাননের জনগণের উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, ‘লেবানন গাজা উপত্যকার মতো ‘ধ্বংসের’ সম্মুখীন হতে পারে। দীর্ঘ যুদ্ধের দিকে ধাবিত হওয়ার আগেই আপনারা লেবাননকে বাঁচান। হিজবুল্লাহর হাত থেকে আপনার দেশকে মুক্ত করুন যাতে এই যুদ্ধ শেষ হতে পারে।’

হোয়াইট হাউস জানিয়েছে, ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, লেবাননের বেসামরিক নাগরিকদের বিশেষ করে ‘বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকায়’ ক্ষতির পরিমাণ কমিয়ে রাখতে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর