বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ন

দেশের ২৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় আগামী রোববার ভোট অনুষ্ঠিত হবে। এসব এলাকায় অবস্থিত ব্যাংকগুলোর সব শাখা এবং উপশাখা বন্ধ থাকবে বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী রোববার দেশের ১৯টি ইউনিয়নের সাধারণ নির্বাচন ও ছয়টি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া নীলফামারী জেলার জলঢাকা পৌরসভা ও রাজশাহী জেলার কাটাখালী পৌরসভার মেয়রের শূন্যপদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনি এলাকায় অবস্থিত ব্যাংকগুলোর সব শাখা এবং উপশাখা বন্ধ থাকবে।

যেসব ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন হবে সেগুলো হলো: লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন, দালাল বাজার ইউনিয়ন, লাহারকান্দি ইউনিয়ন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন এবং বাঙ্গাখা ইউনিয়ন। দিনাজপুরের বিরল উপজেলার বিরল ইউনিয়ন, আজিমপুর ইউনিয়ন এবং ফরক্কাবাদ ইউনিয়ন। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়ন।

এছাড়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন, বরগুনার আমতলী উপজেলার আমতলী ইউনিয়ন, সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন, কসবা উপজেলার কুটি ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাও এবং পোকখালী ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন, বাগেরহাটের কচুয়া উপজেলার গোলাপপুর ইউনিয়ন, নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন, মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে আগামী ২৮ এপ্রিল শূন্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর