বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মেয়ের শ্বশুরকে মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা বানালেন ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানিজ–আমেরিকান ব্যবসায়ী মাসাদ বুলোসকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরববিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় রবিবার (১ ডিসেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। মাসাদের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে টিফানির স্বামী।

সোশ্যাল ট্রুথে ট্রাম্প লেখেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে, মাসাদ বোলোস প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।’

এক দিন আগেই ট্রাম্প তার আরেক মেয়ের শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর।
ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলোস। বিশেষ করে আরব–আমেরিকান মুসলিম ভোটারদের মন জয়ে তিনি ভূমিকা রেখেছেন।
মাসাদের বাবা এবং দাদা উভয়ই লেবাননের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার শ্বশুর লেবাননের রাজনৈতিক দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের অর্থের যোগানদাতা। এটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি খ্রিস্টান দল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর