বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মিথ্যা হয়রানিমূলক মামলায় বন্দিদের মুক্তি দাবী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১:৩১ অপরাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা হয়রানিমূলক মামলায় শেখ হাসিনা সরকারের ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনামলে কারাগারে থাকা আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী আসামিদের পরিবারের সদস্যরা।

আজ বুধবার (১৮ আগস্ট)  সকাল ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ কয়েকশো মানুষ যোগ দেয়।

মানববন্ধনে বক্তারা বলেন,শেখ হাসিনা তার স্বৈরশাসনকে দীর্ঘায়িত করতে বিরোধী দলের নেতাদের ফাঁসি দিয়ে ক্ষমতা অব্যাহত রাখতে নিরীহ মানুষকে এই ট্রাইব্যুনালের কাঁচামাল বানিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে বন্দি রাখা হয়েছে।তারা অবিলম্বে কথিত মানবতাবিরোধী মামলা প্রত্যাহার করে কারাবন্দি সবার মুক্তি দাবি করেন।

বক্তারা বলেন, মিথ্যা ও বানোয়াট সাক্ষ্য,আসামি পক্ষের সাক্ষিদের গুম, আইনজীবীকে আয়নাঘরে দীর্ঘদিন আটকে রেখে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা সরকার।

মানববন্ধন শেষে আইন উপদেষ্টা বরাবর আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করা  হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর