বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভ্যাট ও কর বৃদ্ধি মূল্যস্ফীতি উসকে দেবে: ডিসিসিআই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই পণ্যের ওপর কর এবং ভ্যাট আরোপ করেছে সরকার। যার প্রভাবে মূল্যস্ফীতিকে উসকে দিবে। আর এতে করে সাধারণ মানুষ আরও চাপে পড়বে। এমন সময়ে, এসেছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবও। ফলে, এসব সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী বলে মনে করে ঢাকা চেম্বার।
ফল, রেস্তোরাঁর খাবার, ইন্টারনেটসহ ১০০টিরও বেশি পণ্য ও সেবার ওপর মূল্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে, সব ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিবে। যার প্রভাব এখন থেকেই ভোক্তার উপর পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি।
 শনিবার মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্টেকহোল্ডারের সঙ্গে কোনো আলোচনা না করে কর আরোপ করা হয়েছে। ফলে, মূল্যস্ফীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।
তাসকীন আহমেদ বলেন, ‘স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করে, একদিকে ব্যাংক ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, মানি মার্কেটে ক্রাইসিস, ব্যাংকিং সেক্টরে আমাদের একটা বিরাট অস্বস্তি তৈরি হয়েছে। সবকিছুর পরে যদি আবার এরকম একটি বিষয়ের বাস্তবায়ন বছরের মাঝে হয়ে যায় তাহলে কি ভাবে ইনফ্লেশন উপরের দিকে যাবে না, এটা আমাদের বোধগম্য নয়।’
এদিকে, গ্যাসের দাম ৭৫ টাকা ৭২ পয়সা বা ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এর ফলে, শিল্প খাতে ব্যবসায়ীদের খরচ আরও বেড়ে যাবে বলে জানান ডিসিসিআই সভাপতি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর