বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভাসতে থাকা ট্রলার থেকে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৩:২৫ অপরাহ্ন

ভোলার তজুমদ্দিনে ইঞ্জিন বিকল হয়ে মেঘনা নদীতে ভাসতে থাকা ট্রলার থেকে অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। বৃহস্পতিবার সহকারী পুলিশ সুপার মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তজুমদ্দিন লঞ্চঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে চরকলাতলীর উদ্দেশ্যে ছেড়ে যায় সিরাজ মাঝির ট্রলার। মাঝ নদীতে যাওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে ট্রলার। সেসময় কোস্টগার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনে মনপুরা যাওয়ার পথে ভাসমান ট্রলারের ৫০ যাত্রীকে উদ্ধার করে তীরে পৌঁছে দেয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ.এম.এম হারুন অর রশিদ বলেন, কোস্টগার্ডের একটি টিম নির্বাচনী দায়িত্ব পালনে মনপুরা যাওয়ার পথে ইঞ্জিন বিকল হওয়া একটি ভাসমান ট্রলার দেখতে পায়। পরে ভাসমান ট্রলারের ৫০ যাত্রীকে তীরে পৌঁছে দেয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর