বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতে গেম জোনে আগুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪, ১১:০২ অপরাহ্ন

ভারতের গুজরাটের রাজকোটের টিআরপি গেম জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি এই গেমিং জোনটি চালাতেন। এ ঘটনায় গাফিলতির অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পরেই আরও তদন্ত করা হবে বলে জানান পুলিশ কমিশনার।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গভ জানান, বিকেলে টিআরপি গেমিং জোনে অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে আগুনের লেলিহান শিখা গোটা এলাকাকে গ্রাস করে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে পুলিশ ও দমকল বাহিনী একের পর এক দেহ উদ্ধারের চেষ্টা করছে। সব মিলিয়ে ২০টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর